মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

১০২ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা, তৎপর চার বিজিবি

রাহিম আলি জাবের, ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১৪:০১

শেয়ার

১০২ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা, তৎপর চার বিজিবি
ছবি: সংগৃহীত

ভারত সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৪ বিজিবি সূত্র জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সব বিওপি ও টহল দলকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অনাকাঙ্ক্ষিত কার্যক্রম সংঘটিত না হয়।

এছাড়া সীমান্ত এলাকায় অতিরিক্ত মোবাইল ও ফুট পেট্রোল, বিশেষ অভিযান এবং সন্দেহভাজন এলাকায় নিবিড় নজরদারি চালানো হচ্ছে। মাদকদ্রব্য, গবাদিপশু, ভারতীয় পণ্যসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান সংক্রান্ত তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে দ্রুত জানাতে সীমান্তবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান, টহল ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে



banner close
banner close