মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

কসবায় উত্তরা ব্যাংকের অফিসারকে কুপিয়ে আহত

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১২:০৮

শেয়ার

কসবায় উত্তরা ব্যাংকের অফিসারকে কুপিয়ে আহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে উত্তরা ব্যাংকের অফিসার আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬জুলাই) রাত ৮টার দিকে গোপীনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, আহত আরিফুল ইসলাম বর্তমানে কিছুই বলতে পারছেন না। তার শারীরিক অবস্থার কারণে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং তদন্ত চলছে।

হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



banner close
banner close