সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

রাবার ড্যামে উজানে সুবিধা, ভাটিতে পানি সংকট

জসীম উদ্দীন, চাপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

রাবার ড্যামে উজানে সুবিধা, ভাটিতে পানি সংকট
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের ফলে উজানে সেচ সুবিধা বাড়লেও ভাটিতে পানি সংকট দেখা দিয়েছে। একইসঙ্গে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা ক্ষতিপূরণ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।

রাবার ড্যামে উজানে সেচ সুবিধা বাড়লেও ভাটিতে পানি সংকট; ক্ষতিপূরণের অপেক্ষায় জমির মালিকরা।

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের ফলে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে ভাটির এলাকার হাজারো কৃষক সেচ সংকট ও পানি স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছেন।

এশিয়ার দশম বৃহত্তম এবং বাংলাদেশের বৃহত্তম এই রাবার ড্যাম চালু হওয়ার পর উজানের এলাকায় পানি সংরক্ষণ সহজ হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

ড্যামের ভাটির দিকে নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় সেচের সংকট দেখা দিয়েছে। অনেক জমি শুকিয়ে যাচ্ছে এবং সময়মতো সেচ দিতে না পারায় কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে অনেক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকরা জানান, ২০২৬ সালের জুন মাসে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার কথা থাকলেও এখনো তারা সেই টাকা পাননি। তাদের দাবি, অধিগ্রহণের অর্থ চাইতে গিয়ে অতীতে তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন তারা।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রকল্পটি মূলত বরেন্দ্র অঞ্চলের পানির সংকট নিরসনের লক্ষ্যে বাস্তবায়ন করা হয়েছে। ভাটির কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থও খুব শিগগিরই জমির মালিকদের বুঝিয়ে দেওয়া হবে।

আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রাবার ড্যামটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম হিসেবে দাবি করা হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

রাবার ড্যাম চালুর ফলে উজানের কৃষকরা সেচ সুবিধা পেলেও ভাটির এলাকার কৃষকদের অভিজ্ঞতা ভিন্ন। শুধু সেচ সংকটই নয়, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ নিয়েও রয়েছে অসন্তোষ।



banner close
banner close