শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

১‌কো‌টি টাকার ঔষধ ক্রয় ক‌রে ৪‌কো‌টি টাকার বিল উত্তোলন; সংবাদ স‌ম্মেলন বান্দরবান সি‌ভিল সার্জনের

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৬:১১

শেয়ার

১‌কো‌টি টাকার ঔষধ ক্রয় ক‌রে ৪‌কো‌টি টাকার বিল উত্তোলন; সংবাদ স‌ম্মেলন বান্দরবান সি‌ভিল সার্জনের
ছবি: বাংলা এডিশন

বান্দরবান সিভিল সার্জনের বিরু‌দ্ধে মে‌ডি‌সিন ক্রয় সংক্রান্ত‌ বিল উত্তোলনের অ‌ভি‌যোগ সর্ম্পকে প্রকৃত তথ‌্য উপস্থাপন ও আনীত মিথ‌্যা অ‌ভি‌যো‌গের প্রেক্ষি‌তে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে বান্দরবান সি‌ভিল সার্জন মো: শাহীন হোসাইন চৌধুরী।

সোমবার সকা‌লে বান্দরবান সি‌ভিল সার্জন কনফা‌রেন্স রু‌মে এ সংবাদ স‌ম্মেলন ক‌রেন তি‌নি।

এসময় তি‌নি ব‌লেন, ১‌কো‌টি টাকার ঔষধ ক্রয় ক‌রে ৪‌কো‌টি টাকার বিল উত্তোলনের বিষয়‌টি সম্পূর্ণ বা‌নোয়াট এবং উদ্দে‌শ্যে প্রনো‌দিত। এক‌টি পক্ষ আমাকে ম‌্যা‌নেজ ক‌রে টেন্ডার‌টি বা‌গি‌য়ে নেয়ার জন‌্য চেষ্টা ক‌রে‌ছিল। কিন্তু আমি কোনভা‌বে তা‌দের কথায় ম‌্যা‌নেজ হইনি। যে‌হেতু আগে ম‌্যানুয়ালী টেন্ডার পদ্ধ‌তি ছিল তাই এক‌টি‌ ঠিকাদার সবসময় কাজ‌টি বা‌গি‌য়ে নি‌তো, কিন্তু এবার ই-‌জি‌পি‌তে টেন্ডা‌রিং পদ্ধ‌তি‌তে এসু‌যোগ নাই। এতে ক্ষিপ্ত হ‌য়েই তারা আমার বিরু‌দ্ধে রটনা র‌টি‌য়ে‌ছে। তি‌নি ব‌লেন, যে‌হেতু জুন ফাইনাল, তাই বিল ক‌রে রাখা হ‌য়ে‌ছে। কাজ শেষ করার পর সকল ঔষধ ও অন‌্যা‌ন্যে সরঞ্জামা‌দি বু‌ঝে নি‌য়েই বিল প‌রি‌শোধ করা হ‌বে। এসময় তি‌নি তার বিরু‌দ্ধে আনীত মিথ‌্যা অ‌ভি‌যো‌গের বিরু‌দ্ধে তীব্র নিন্দা জানান।

এসময় বান্দরবান প্রেস ক্লা‌বের সভাপ‌তি আমিনু্ল ইসলাম বাচ্চু, নিউজ ২৪ এর প্রতি‌নি‌ধি এইচ এম সম্রাট, জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি মো: ইসহাকসহ বান্দরবা‌নে কর্মরত সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।