ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মহেশপুরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। তিনি গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, গ্রামকে উন্নত ও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বছরের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ছিল— "উন্নত স্মার্ট সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








