রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

কুষ্টিয়ায় শাওন সহ ছয় জনের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ

রাজু আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ২০:৪৩

শেয়ার

কুষ্টিয়ায় শাওন সহ ছয় জনের বিরুদ্ধে  ইবি থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের অভিযোগে মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ৬ জনের নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দিয়েছেন এনসিপির এক নেতা। অভিযুক্ত অন্যরা হলেন, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।

রবিবার (৫ জুলাই) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট।

অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ১৪০০ নিহত এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন মানুষ জুলাই বিপ্লব, স্মৃতিচিহ্ন ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে প্রকাশ্যে অবমাননা কর মন্তব্য করছেন। শান্তা ফারজানা নামে একজন জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন।

শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবকে সাজানো ঘটনা হিসেবে উল্লেখ্যের পাশাপাশি নানা অবমাননা কর বক্তব্য দিয়েছেন। এছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কটাক্ষ করছেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে অভিযোগপত্রে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close