রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

বাগেরহাটের কচুয়ায় ১৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগর মন্ডল, বাগেরহাট

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ২০:২৯

শেয়ার

বাগেরহাটের কচুয়ায় ১৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের কচুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বাগেরহাট।

শনিবার (৫ জুলাই) রাত ৮টায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাটের উপ-পরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে কচুয়া থানার যশোরদী গ্রামের নিজ বসতঘরে অভিযান চালিয়ে জাকারিয়া মোল্লা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরদী গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে।

অভিযান চলাকালে জাকারিয়া মোল্লার নিজ বসতঘর থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



banner close
banner close