রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজির বেশি হেরোইন উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক চার

জসিম উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ২০:২৬

আপডেট: ৫ জুলাই, ২০২৬ ২০:৩৩

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজির বেশি হেরোইন উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক চার
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানসহ একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে।

রবিবার বেলা ৩টার দিকে পৌর এলাকার রেহাইচর ফুলকুড়ি স্কুল সংলগ্ন এলাকায় আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাড়ি থেকে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা প্রায় ২ কেজি ৭০০ গ্রাম হেরোইন এবং মাদক প্যাকেজিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানকালে বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী এবং তাদের দুই ছেলেকে আটক করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close