রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

ডেভেলপার কোম্পানির এমডিকে মারধরের ভিডিও ভাইরাল: ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্ত গ্রেপ্তার

সাঈদ পান্থ, বরিশাল

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৭:৪৫

শেয়ার

ডেভেলপার কোম্পানির এমডিকে মারধরের ভিডিও ভাইরাল: ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্ত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বরিশালে এক ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)কে মারধর ও নির্যাতন করে স্ট্যাম্প ও চেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগে ভাইরাল হওয়া ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

জানা গেছে, গত ২৭ জুন রাতে বরিশাল নগরীর সদর রোডে বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, এ সময় তাকে জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর করানো হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ঘটনার পর থেকেই ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক দল অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চালায়। রবিবার দুপুরে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

অন্যদিকে, একই দিন দুপুরে সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর যুবদলের নেতারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান লিটু তাদের দলের কোনো সদস্য নন।



আরও পড়ুন:

banner close
banner close