রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

রাতের মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৭:০৫

শেয়ার

রাতের মধ্যে ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৮ জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও ব্রজবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়।

রবিবার দুপুর ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে– রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close