রবিবার

৫ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

মাধবপুরে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

শেখ বেলাল, হবিগঞ্জ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ২৩:১০

শেয়ার

মাধবপুরে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) উপজেলার জগদীশপুর চা বাগান ও খড়কি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, জগদীশপুর চা বাগানের শ্রমিক বিজন বাউরীর স্ত্রী সবিতা বাউরী (৩০) এবং খড়কি গ্রামের বাসিন্দা শ্রীবাস সরকারের মেয়ে সুমা সরকার (২০)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জগদীশপুর চা বাগানে নিজ ঘরের আড়ার সঙ্গে সবিতা বাউরীকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, খড়কি গ্রামের সুমা সরকার শনিবার সকালে ইঁদুরের বিষ সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পাওয়ার পর দুই নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জগদীশপুর চা বাগানের নারী গলায় ফাঁস দিয়ে এবং খড়কি গ্রামের তরুণী ইঁদুরের বিষ সেবনের পর মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।



banner close
banner close