শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল আপন দুই ভাইয়ের

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১৪:৩৮

শেয়ার

হবিগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল আপন দুই ভাইয়ের
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পর্শে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা সম্পর্কে আপন দুই ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জমিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close