চট্টগ্রাম বন্দরে বিদেশি লিজ বাতিল, বিদেশিদের করিডোর না দেয়াসহ ৮ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বরিশাল জেলা শাখা।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ না দেয়া, বিদেশিদের করিডোর সুবিধা না দেয়া, কর্মচারীদের সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি, শ্রমজীবীদের জন্য পেনশন ভাতা চালু এবং পে কমিশনের সঙ্গে মঞ্জুরি কমিশন ঘোষণাসহ ৮ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশের কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশিদের হাতে তুলে দেয়ার যে কোনো উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। অনুষ্ঠান শেষে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন:








