শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার: আটক এক

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১২:০৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার: আটক এক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার (৩ জুলাই) ভোর ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং বাজার এলাকায় রেললাইনের পশ্চিম পাশে সোহাগ মিয়ার চায়ের দোকানের সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবক হলেন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর এলাকার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা নাইম মিয়া (২৪)। তিনি মোতালেব মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নাইম মিয়ার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, 'মাদকের বিস্তাররোধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে ভবিষ্যতেও আরও জোরালোভাবে অভিযান পরিচালনা করা হবে।'



banner close
banner close