পটুয়াখালীর বাউফলে নাসির নামে এক যুবককে অপহরণ করে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জুলহাসের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, পটুয়াখালী বাদঘাট এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে এনে বাউফল মহিলা কলেজ ব্রিজসংলগ্ন এলাকায় আটকে রাখা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা হলে বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরকে উদ্ধার করে। পরে তাকে বাউফল থানা হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, ‘৯৯৯-এ কল পেয়ে নাসিরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার কাছে কী ঘটেছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে শুনেছি, তাকে পটুয়াখালী বাদঘাট এলাকা থেকে আনা হয়েছে। ঘটনাটি যদি সেখানে সংঘটিত হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সংশ্লিষ্ট থানার মাধ্যমেই নেয়া হবে।’
আরও পড়ুন:








