বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৮ আষাঢ়, ১৪৩৩

জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তৈরি: ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১০:১৫

শেয়ার

জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তৈরি: ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিচালিত তদারকির সময় এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগরে কীটনাশক ও পশু খাদ্য ভূষি তদারকি করা হয়। এ তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অবৈধভাবে পশু খাদ্য তীর ব্র্যান্ডের গমের ভূষি তৈরি করে বাজারজাত করায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জীবননগর থানার একদল পুলিশ সদস্য।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



banner close
banner close