বুধবার

১ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

সময় থাকতে ভাল হয়ে যা, দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট

জাহিদ হাসান নাটোর প্রতিনিধি:

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৯:৫২

শেয়ার

সময় থাকতে ভাল হয়ে যা, দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট
ছবি সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক পরিবারের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যাক্তির রেখে যাওয়া হুমকিমূলক চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়ায় তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বুধবার (১ জুলাই) উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুর এর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোরের দিকে আব্দুল গফুরের বাড়ির সামনে কাফনের কাপড় সদৃশ্য কাপড় ও চিরকুট রাখা হয়। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায় এবং সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করে। বিষয়টি সকালে নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পরে।

চিরকুটে লেখা আছে"সময় থাকতে ভাল হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস।আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভাল হয়ে যা।আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের উপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো"।

ভুক্তভোগী পরিবারের সদস্য আঃ গফুর,আঃ বারিকসহ অনেকে জানান,হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ কাজ করেছে,তা তারা বুঝতে পারছেন না। ভুক্তভোগি পরিবারের সমস্যরা প্রসাশনের হস্তক্ষেপ চেয়েছেন।

এ বিষয়ে নলডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি নূরে আলম বলেন,বিষয়টি দেখা হচ্ছে। পুলিশ পাঠানো হচ্ছে।



banner close
banner close