বুধবার

১ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসীদের সম্মিলিত অবস্থান

জসীম উদ্দীন চাপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৬:২৩

শেয়ার

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসীদের সম্মিলিত অবস্থান
ছবি সংগৃহীত

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের রানিনগর এলাকায় কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা সোমবার দিনভর নদীপাড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছেন। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে নদী পাহারা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে। গ্রামবাসীরা বাধা দিলে তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক বালু উত্তোলনের চেষ্টা চালায়। এতে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় এসিল্যান্ড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রামবাসীরা জানান, নদীভাঙনের শিকার হয়ে পদ্মা নদীর বাঁধ সংলগ্ন এলাকায় তারা বসতবাড়ি গড়ে তুলেছেন। এখানে বালু উত্তোলন চলতে থাকলে নদীভাঙন আরও তীব্র হবে এবং তাদের জীবন-জীবিকা ও বসতবাড়ি হুমকির মুখে পড়বে। এর আগে বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দিয়েও বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একদল লোক বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। পরবর্তীতে এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

নদীরক্ষা ও নিজেদের বসবাসের নিরাপত্তার স্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



banner close
banner close