বুধবার

১ জুলাই, ২০২৬ ১৭ আষাঢ়, ১৪৩৩

ভারতীয় সীমান্তের শূন্য রেখায় নারীর লাশ উদ্ধার

মোশারফ হোসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১২:২২

শেয়ার

ভারতীয় সীমান্তের শূন্য রেখায় নারীর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি জগন্নাথদীঘি এলাকার পাশের গুচ্ছগ্রামের বাসিন্দা ও আলী এরশাদের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close