শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

নামাজরত মাকে কুড়াল দিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

মোশারফ হোসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১১:২৮

শেয়ার

নামাজরত মাকে কুড়াল দিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বৃদ্ধা মাকে কুড়াল দিয়ে হত্যা করার দায়ে ছেলে মো. আবু বক্কর ছিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সেদিন দুপুরে ৮০ বছর বয়সী খায়েরুন নেছা নিজ ঘরে নামাজ আদায় করছিলেন। এ সময় তার ছেলে মো. আবু বক্কর ছিদ্দিক ঘরে থাকা একটি কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর নিহতের স্বজনরা চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।