বান্দরবানের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর বিরুদ্ধে ১কোটি টাকার ঔষধ ক্রয় করে পার্বত্য জেলা পরিষদ থেকে ৪ কোটি টাকার বিল উত্তোলনের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রে জানাগেছে, বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন কর্তৃক ৪কোটি টাকার ঔষধ ক্রয়ের বিপরীতে মাত্র ১ কোটি টাকার ঔষধ ক্রয় করে অবশিষ্ট ৩ কোটি টাকা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে উত্তোলন করে। এ বিষয়ে তদন্ত করার লক্ষ্যে আগামী বুধবার (১জুলাই) সকাল ১১টায় পরিষদ কর্তৃক গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি সদর হাসপাতালে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। এসময় তদন্ত কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয় এ পত্রের মাধ্যমে।
উল্লেখ্য, বান্দরবান সদর হাসপাতালে কয়েক বছর যাবৎ রোগিদের নামমাত্র ঔষধ বিতরন, তাদের সাথে খারাপ আচরনসহ অফিসের কয়েকজন ফার্মেসী ও বেসরকারী ক্লিনিক খুলে সেখানে ঔষধ পাঁচারের অভিযোগ রয়েছে। এ বিষয়টিও তদন্ত করার দাবি সাধারণ সেবা প্রার্থীদের।
আরও পড়ুন:





.jpg)


