শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ

জাহিদ হাসান, নাটোর প্রতিনিধি:

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ২১:৫৩

শেয়ার

কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ
ছবি বাংলা এডিশন

নাটোরের সিংড়া উপজেলায় তিন ফসলি কৃষিজমি ও চলনবিলের পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

অভিযানে চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোনাঘাটি, বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় পৃথক অভিযানে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) মেশিনের মোট চারটি ব্যাটারি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিল অঞ্চলের উর্বর তিন ফসলি কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনোভাবেই কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা বা পুকুর খননের সুযোগ দেওয়া হবে না।