মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরুসহ দুটি পিকআপ জব্দ; গ্রেপ্তার চার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৯:৫৭

শেয়ার

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরুসহ দুটি পিকআপ জব্দ; গ্রেপ্তার চার
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাচালানকালে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫)।

পুলিশ জানায়, গরু চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার এলাকার গামারী বাগানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দুটি পিকআপে করে ভারতীয় গরুগুলো চোরাচালানের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



banner close
banner close