নিজের জন্মদাতা মায়ের ওপর হাত তোলার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নাটোরের লালপুর উপজেলায়। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অসহায় এক মা নিজেই আশ্রয় নেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে।
মায়ের অভিযোগ পাওয়ার পরপরই ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আলামিন (২৩) নামে এক যুবককে।
পরে গ্রেপ্তারকৃত আলামিনকে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদক কেবল একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবারের শান্তি ও নিরাপত্তাকেও বিপর্যস্ত করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








