সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।

এ ঘটনায় সোমবার বেলা এগারোটায় ব্যাংক ঘেরাউ করে বিক্ষোভ করেছে ভূক্তভোগী গ্রাহকরা।

এসময় তারা মানবন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকই নয় ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ।

ভূক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহনের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌছালে সার্ভারে সমস্যা বলে তিন এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে সে গাঁ ঢাকা দেয়।

লামিয়া নামের এক গ্রাহক বলেন, আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমার সব টাকা নিয়ে পালিয়েছি।

ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভূক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।



banner close
banner close