শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

‎শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ আটক একজন

‎জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৩:১৬

শেয়ার

‎শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ আটক একজন
ছবি: বাংলা এডিশন

শেরপুরের ঝিনাইগাতিতে পাইপগানসহ পিয়ার আলী নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়ন বিজিবি’র সদসরা।

‎রবিবার দিবাগত রাতে ঝিনাইগাতি উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে নকশি বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত পিয়ার আলী ওই গ্রামের ফজল হকের ছেলে।

‎বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার নওকুচি রাস্তায় অভিযান চালায় নকশি বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় পিয়ার আলীর কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ওই পাইপগানের লাইসেন্স দেখাতে না পারলে পিয়ার আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত পাইপগানটি ভারত থেকে কেনা বলেও পিয়ার আলীর বরাত দিয়ে জানায় বিজিবি।