শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১১:০৮

শেয়ার

তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৯ জুন) সকালে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৩, সিপিসি-২ মগবাজারের যৌথ আভিযানিক দল রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে তাড়াশ থানার চরহামকুড়িয়া গ্রামের ৯ নম্বর সেতু সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গলগন্ডা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় পরিবহন ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।