রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের ১১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৬:৪৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের ১১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
ছবি: বাংলা এডিশন

জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও ইসলামী সংগঠন সাধারণ আলেম সমাজ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত অনুমোদনপত্রে শেখ মুহাম্মদ ইলিয়াসকে আহ্বায়ক এবং মাহদি বিন ইউনুসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল হাসান, আল-মামুন আরিফ, আব্দুল কাদির, ইদ্রিস আদনান, মনির বিন সিরাজ, সালাউদ্দিন জালালিসহ আরও ছয়জন।

কমিটির সদস্য সচিব করা হয়েছে আরিফ বিল্লাহ মুজাহিদকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবু বকর মোহাম্মদ আইমান। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বকর সানি, মাইনুদ্দিন, মাহাদি হাসান, খলিলসহ আরও আটজন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসরুল্লাহ মোয়াজ। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহমাদুল্লাহ খান জুবায়েরসহ আরও নয়জন।

কমিটির মুখপাত্র করা হয়েছে মোল্লা জাহিদুল হাসান ইসরাফিলকে। সহ-মুখপাত্র হিসেবে রয়েছেন মাওলানা ইয়াসিন হোসাইনীসহ আরও আটজন।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে নিয়ামতুল্লাহ, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল খালেক, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক সালাহ উদ্দিন, শহীদ পরিবার সমন্বয় সম্পাদক মো. মারুফ এবং সংগঠক হিসেবে সালমান ফার্সি, আরিফুল ইসলাম, আব্দুর রহমান, জুবায়েরসহ বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী তিন মাসের মধ্যে জেলা কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে।

কমিটিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ মাহমুদী এবং সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহর অনুমোদনে গঠিত হয়েছে। অনুমোদনপত্রে সুপারিশকারী হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমাদের স্বাক্ষর রয়েছে।



banner close
banner close