রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

বাগেরহাটে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ক্যাপসুল ক্যাম্পেইন।

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৩:২৭

শেয়ার

বাগেরহাটে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ক্যাপসুল ক্যাম্পেইন।
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে।

রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে বাগেরহাট জেলার ১ লাখ ৮৬ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।



banner close
banner close