রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

রৌমারী সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় আটকে তিন যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৩:০২

শেয়ার

রৌমারী সীমান্তে ১৫ দিন ধরে শূন্যরেখায় আটকে তিন যুবক
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে টানা ১৫ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তিন যুবক। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্ত দিয়ে এই তিন যুবককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবি ও সীমান্তবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

রবিবার পর্যন্ত তাদের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করতে দেখা গেছে।

এরপর থেকেই তারা খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে। পতাকা বৈঠক ও আলোচনা ব্যর্থ হওয়ার পর বিএসএফ তাদেরকে আর ফিরিয়ে না নেয়ায় ওই তিন যুবক মূল ভূখণ্ডে তাদের স্বজনদের কাছে ফিরতে পারছে না। ফলে কোন সমাধান না হওয়ায় তাদেরকে টানা ১৫ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।

জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, রৌমারীর উপজেলার ভুন্দুরচরের সীমান্তে এখনো তিন যুবক শূন্যরেখার কাছে রয়েছেন। সীমান্তে নজরদারিতে বিজিবি আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে।



banner close
banner close