ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সামন্তা বেলেআটি এলাকা থেকে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং বিপুল পরিমাণ এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল এই সফল অভিযানটি পরিচালনা করে দুটি ইতালি-নির্মিত বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে।
এ ঘটনায় জব্দকৃত অস্ত্র ও মাদকসামগ্রী আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:


.jpg)





