কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোহাম্মদ সায়েম তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন, সৈকতকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেছেন।
আরও পড়ুন:


.jpg)





