শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

৫৫ বিজিবির তৎপরতায় তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৩:১৪

শেয়ার

৫৫ বিজিবির তৎপরতায় তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ৫৫ বিজিবি।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৫৫ বিজিবি জানায়, ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা বাতি (সিকিউরিটি লাইট) বন্ধ করে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করে।

বিজিবির সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জিরো লাইনে ওই প্রচেষ্টা প্রতিহত করেন এবং ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠাতে সক্ষম হন।

এ সময় স্থানীয় সীমান্তবাসীরাও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন বলে জানিয়েছে বাহিনীটি।

বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫৫ বিজিবি জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।



banner close
banner close