‘উন্নত দেশের সোপান ধরি,মাদকমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা , মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে অনষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) বি.এম.তারিক-উজ-জামান। অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিনহাজ-উল-ইসলাম, সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.মারুফ সারোয়ার বাবু ও অধ্যাপক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন মাদকের ছোবল থেকে এই চুয়াডাঙ্গাকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারী ও মাদক সেবীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
আরও পড়ুন:








