শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, লালপুরে এক্সকাভেটরের দুই ব্যাটারি জব্দ

জাহিদ হাসান নাটোর প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ২০:১৬

শেয়ার

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, লালপুরে এক্সকাভেটরের দুই ব্যাটারি জব্দ
ছবি সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার পরিচালিত এ অভিযানে একটি ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার স্পষ্ট আলামত পাওয়া যায়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটায় দায়িত্বরত কোনো ব্যক্তি বা শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা হিসেবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) থেকে দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ আনসারের সদস্যরা।



banner close
banner close