শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের চার সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৫:৩৬

আপডেট: ২৬ জুন, ২০২৬ ১৬:০৫

শেয়ার

নীলফামারীতে ভিসা প্রতারণা চক্রের চার সদস্য আটক
ছবি: সংগৃহীত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের লাল মিয়ার ছেলে রাব্বি ইসলাম, রিফাত ইসলাম বৃটিশ, নিতাই বসুনিয়াপাড়ার আসাদুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম ও সদর উপজেলার বড় সংগলশী খামাতপাড়া এলাকার গুলজার রহমানের ছেলে শান্ত ইসলাম।

ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাড়িতে বসে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসা দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।