শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১০:৫১

শেয়ার

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ১০টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার মৌখিক চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন।

পরে আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার একটি বনে তারা অবস্থান নেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close