শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; পলিথিন জব্দ ও জরিমানা

জান্নাতুল বাকী, শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১০:০৭

শেয়ার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; পলিথিন জব্দ ও জরিমানা
ছবি: বাংলা এডিশন

পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদর উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ পলিথিনের ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার সজবরখিলা এলাকায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ বাস্তবায়নে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

একই দিনে সদর উপজেলার নয়ানী বাজার এলাকায় অবৈধ পলিথিনবিরোধী পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানকালে ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া জেলা আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।