শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গার রুদ্রনগর গ্রামে মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ২২:০৪

আপডেট: ২৫ জুন, ২০২৬ ২২:১৩

শেয়ার

চুয়াডাঙ্গার রুদ্রনগর গ্রামে মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামে মাঠে চাষাবাদের সময় নাজমুল নামে এক যুবক বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নাজমুল কৃষি জমিতে পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে স্হানীয়রা পুলিশকে অবহিত করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।