বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি সাকিবুর হক তামিম (৩৬) খুলনা জেলার খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাকিবুর হক তামিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক রাজবংশী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি বুধবার ভোররাতে মাদক বিক্রির উদ্দেশ্যে আট্টাকী মহাসড়কের পাশে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।##
আরও পড়ুন:








