বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

কামারখন্দে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৯:১৩

শেয়ার

কামারখন্দে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক, পুলিশের কাছে হস্তান্তর
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় ৬ পিস ইয়াবাসহ মো. রুবেল হোসেন তালুকদার (৩৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কামারখন্দ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা তাকে আটক করেন বলে জানা গেছে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে কামারখন্দ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই ব্যক্তির কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়।

আটক রুবেল হোসেন তালুকদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার মো. আব্দুর রহিম তালুকদারের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া তিনি নিজেকে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তারা।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, “ইয়াবাসহ এক ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close