ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা এলাকায় সরকারি বরাদ্দে চলমান রাস্তা সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও সানোড়া ইউনিয়ন দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আপন দুই ভাইয়ের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে চল্লিশ দিনের কর্মসূচির আওতায় নির্মিত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়৷ আ'লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে একরাতে রাস্তায় জমি না দেওয়ার অজুহাতে নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেন৷ দীর্ঘদিন পর আবারো পূনরায় সংস্কার কাজ শুরু হলে আবারো রাস্তা নির্মাণে বাধা দেওয়া অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ১০ টন চাল বরাদ্দ দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কাজের অধিকাংশ শেষ হলেও শেষ পর্যায়ে এসে বাধার মুখে পড়ে প্রকল্পটি।
অভিযোগ উঠেয়ে, সানোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ সানোড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ ব্যক্তিগত স্বার্থে রাস্তার কাজে বাধা দেন। নিষিদ্ধ আ'লীগ সরকারের শামন আমলে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে , ফলে সরকারি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে বিএনপি সরকার সরকার গঠন করলে অন্য ভাই ক্ষমতার দাপটে কাজ বন্ধ করে দিয়েছে৷
সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুই পাশের সংস্কার কাজ সম্পন্ন হলেও মাঝখানে প্রাচীর তুলে সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এতে পাঁচটি গ্রামের হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে৷ বিশেষ করে রাস্তা না থাকায় কৃষিনির্ভর এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, অতীতেও একাধিকবার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বছরের পর বছর ধরে জনসাধারণ দুর্ভোগ পোহালেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।
এদিকে রাস্তা সংস্কার কাজ বন্ধ থাকায় এক্সকাভেটর (ভেকু) ভাড়া পরিশোধ করা হচ্ছে, এতে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বাধা অপসারণ করে রাস্তার কাজ সম্পন্ন করা হোক।
তবে অভিযোগের বিষয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের বক্তব্যে বলেন, আমার জমির উপর দিয়ে রাস্তা দিব না৷ অন্য দিক দিয়ে রাস্তা নির্মান করুক৷
অভিযোগের বিষয়ে দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদের ইউনিয়ন সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায় নি৷
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন,জনস্বার্থে রাস্তা তৈরি হলে ব্যক্তির স্বার্থে বন্ধ করার সুযোগ নেই৷ সানোড়া এলাকার রাস্তার কাজ বন্ধ থাকার বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন:
.jpg)

.jpg)





