বান্দরবানের বালাঘাটায় সাংঙ্গু নদে ডুবে নিখোঁজ হওয়ার ৫দিন পর শিশু আরেফিনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে সাঙ্গু নদে তার লাশ ভেসে উঠে।
আরেফিন বালাঘাটা বাজারে অবস্থিত সাতকানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো: এনামুল হকের ২য় সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেল শুক্রবার সে সাঙ্গুর চরে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে বালাঘাটা শৈলশোভা এলাকায় সাঙ্গু নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মী, চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষিত ডুবুরী দল এবং স্থানীয়রা ৪দিন চেষ্ঠা চালানোর পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে আজ তার লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা শুক্রবার রাতেই উদ্ধার অভিযান শুরু করেন। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল শনিবার রাত পর্যন্ত তল্লাশি চালালেও শিশুটির সন্ধান না পাওয়ায় পরবর্তীতে অভিযান স্থগিত করে। পরে আজ সকালে আরেফিনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
আরও পড়ুন:
.jpg)







