বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

বাগেরহাটে দুই কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক এক

সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ১৫:১৩

শেয়ার

বাগেরহাটে দুই কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক এক
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোতাহার মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার দুপুরে মো: মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,সকাল ৭টার দিকে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোতাহার মোড়ল কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।



banner close
banner close