মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নেত্রকোণা প্রতিনিধি :

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২০:৫৭

শেয়ার

নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২
ছবি সংগৃহীত

নেত্রকোণায় বিশেষ কৌশলে মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে লুকিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬) এবং খাইরুল ইসলামের ছেলে মোঃ সজীব (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে এর ইঞ্জিনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



banner close
banner close