নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে প্রতিরোধ ও প্রতিবাদ মিছিল করেছে মহানগর ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে গাজীপুর কৃষি গবেষণা গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শিববাড়ী মোড়, জয়দেবপুর বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ী মোড়ে এসে সমবেত হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। এ সময় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা শুক্কুর বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন:








