শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে ঘিরে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৭:২৯

শেয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে ঘিরে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের বের হওয়া মিছিলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।

সোমবার দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড হয়ে পুনরায় হোসেন মার্কেট এলাকায় এসে শেষ হয়।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে

বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।