শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ওমর ফারুক আহম্মদ,নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৩:৫১

শেয়ার

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম তালুকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বড়গাওয়া গ্রামের মৃত আব্দুর রশীদ তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান জাহাঙ্গীর। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি চম্পক দাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।