সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

কামারখন্দে অজ্ঞাত নারীর থেঁতলানো লাশ উদ্ধার

ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ সিরাজগঞ্জ:

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১২:৪৯

শেয়ার

কামারখন্দে অজ্ঞাত নারীর থেঁতলানো লাশ উদ্ধার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় ঢাকাগামী লেনের পাশে স্থানীয়রা ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশে একটি লাল রঙের শাড়ি পাওয়া গেছে।

যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তাহের জানান, মহাসড়কের পাশে মাথা থেঁতলানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল। এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



banner close
banner close