সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

নাটোরে পলাতক ছাত্রলীগ নেতা জেমস আটক

জাহিদ হাসান,নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১০:৫৬

আপডেট: ২২ জুন, ২০২৬ ১০:৫৭

শেয়ার

নাটোরে পলাতক ছাত্রলীগ নেতা জেমস আটক
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের নেতা আলহাজ রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নাটোর থানা পুলিশের একটি যৌথ দল। রবিবার রাত পৌনে দুইটার দিকে শহরের বড়গাছা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তবে পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে সম্প্রতি তিনি গোপনে বাড়িতে ফিরে আসেন। তার বাবার শারীরিক অবস্থা গুরুতর—দুটি কিডনি ক্ষতিগ্রস্ত এবং হৃদযন্ত্রের ধমনীতে একাধিক ব্লক ধরা পড়েছে। অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসার সুযোগেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে একটি দল বাড়িটি ঘিরে ফেলে এবং নিশ্চিত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, রাকিবুল হাসান জেমসের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।



banner close
banner close